মহাসম্মানিত হযরত ওয়ালিদাইন শরীফাইন আলাইহিমাস সালাম উনাদের মুহব্বতকারীগণ নিঃসন্দেহে সর্বোচ্চ জান্নাতী
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
اِنَّ اَوْلَادِىْ كَسَفِيْنَةِ حَضْرَتْ نُوْحٍ عَلَيْهِ السَّلَامُ مَنْ دَخَلَهَا نَـجٰى.
অর্থ: “নিশ্চয়ই আমার আওলাদ তথা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা হচ্ছেন, হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতী মুবারক উনার ন্যায়। যিনি তাতে প্রবেশ করবেন, তিনি নাজাতপ্রাপ্ত হবেন। অর্থাৎ যে ব্যক্তি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করবেন, তিনি নাজাতপ্রাপ্ত হবেন।” সুবহানাল্লাহ! (সিররুশ শাহাদাতাঈন)
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন,
اَلَا وَمَنْ مَّاتَ عَلـٰى حُبِّ اٰلِ سيدنا مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُزَفُّ اِلَى الْـجَنَّةِ كَمَا تُزَفُّ الْعَرُوْسُ اِلـٰى بَيْتِ زَوْجِهَا
অর্থ: ‘সাবধান! যে ব্যক্তি মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক-এ ইন্তিকাল করবেন, উনাকে এমনভাবে সুসজ্জিত করে জান্নাতে নেয়া হবে, যেমনভাবে কনেকে সাজিয়ে তার স্বামীর ঘরে নেয়া হয়।’ সুবহানাল্লাহ! (তাফসীরে কুরতুবী ১৬/২৩, তাফসীরে কবীর ২৭/৫৯৫, তাফসীরে হাক্কী ১৩/৭৯, তাফসীরে রূহুল বয়ান ৮/২৩৯, তাখরীজু আহাদীছুল কাশ্শাফ ৩/২৩৮, নুজহাতুল মাজালিস ১/৩৬৫)
এখন বলার বিষয় হচ্ছে, যদি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ উনাদেরকে মুহব্বত করলে নাজাত পাওয়া যায়, জান্নাতী হওয়া যায় এবং উনাদের মুহব্বতে ইন্তিকাল করলে, ওই ব্যক্তি উনাকে এমনভাবে সুসজ্জিত করে জান্নাতে নেয়া হবে, যেমনভাবে কনেকে সাজিয়ে তার স্বামীর ঘরে নেয়া হয়, তাহলে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আব্বা আলাইহিস সালাম তিনি এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মা আলাইহাস সালাম তিনি অর্থাৎ উনারা তো সম্মানিত জান্নাতসহ সমস্ত কায়িনাতের মালিক, উনারা তো হযরত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল এবং প্রথম স্তর মুবারক-এÑ উনাদেরকে যাঁরা মুহব্বত করবেন, উনাদের মুহব্বত মুবারক-এ যাঁরা ইন্তিকাল করবেন, উনাদের ফায়সালা কী? মূলত উনারা নিঃসন্দেহে সর্বোচ্চ জান্নাতী এবং উনাদেরকে সর্বোচ্চ তা’যীম-তাকরীম, সম্মান-ইজ্জত ও প্রতাপের সাথে সর্বশ্রেষ্ঠ জান্নাত মুবারক-এ প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ! শুধু তাই নয়; বরং উনারা ইহকাল ও পরকালে হাক্বীক্বী রেযামন্দি-সন্তুষ্টি মুবারক লাভ করবেন এবং চরম-পরম কামিয়াবী হাছিল করবেন। সুবহানাল্লাহ!
No comments:
Post a Comment