Tuesday, February 1, 2022

স্পর্শধন্য মাটির মর্যাদা যদি আরশে আযীম উনার চেয়ে বেশি হয়, তবে পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মর্যাদা কিরূপ!

 স্পর্শধন্য মাটির মর্যাদা যদি আরশে আযীম উনার চেয়ে বেশি হয়, তবে পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মর্যাদা কিরূপ!



মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক উনার পবিত্র ‘সূরা কাওছার শরীফ’ উনার ১ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি আপনাকে পবিত্র কাওছার হাদিয়া করেছি।” সুবহানাল্লাহ! ‘কাওছার’ উনার ব্যাখ্যায় একাধিক অর্থ উল্লেখ করা হয়Ñ প্রথমত: ‘কাওছার’ বলা হয়েছে, হাউজে কাওছার উনাকে। যা খাছভাবে মহান আল্লাহ পাক তিনি উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া মুবারক করেছেন এবং উনার পানি মুবারক পান করলে পবিত্র জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ! দ্বিতীয়ত: কাওছার উনার আরেকটি অর্থ হলো, খইরে কাছীর। অর্থ- যা অতি উত্তম, অনেক ভালো। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যা কিছু হাদিয়া মুবারক দিয়েছেন তা সর্বকালের জন্য, সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম। শুধু তাই নয়, এমনকি যা কিছু মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পর্শ মুবারক-এ এসেছে সেটাও সবচেয়ে মহান ও সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। যেমন- সমস্ত ইমাম-মুজতাহিদ ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা একমত হয়েছেন অর্থাৎ ইজমা হয়েছে যে, যে মাটি উনার পা মুবারক বা শরীর মুবারক স্পর্শ করেছে; সে মাটি মুবারক উনার মর্যাদা আরশে আযীম উনার চেয়েও লক্ষ-কোটিগুণ বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ!

প্রকৃতপক্ষে মাটির কোনো ক্বদর বা মূল্য ছিল না। কিন্তু শুধুমাত্র মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পর্শ মুবারক উনার কারণে মাটি মুবারক আরশে আযীম উনার চেয়ে মূল্যবান, ফযীলতপ্রাপ্ত ও সম্মানিত হয়েছে। ঠিক একইভাবে ‘লাইলাতুর রগায়িব’ উনার ফযীলত বা শ্রেষ্ঠত্ব পবিত্র শবে ক্বদর, পবিত্র শবে বরাত ও অন্যান্য ফযীলতপূর্ণ পবিত্র রাত্র থেকেও বেশি হওয়ার কারণ হলো, পবিত্র ‘লাইলাতুর রগায়িব’ উনার সম্পর্ক সরাসরি মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...