Friday, January 14, 2022

বোরকা কালো রংয়ের পড়া উচিত

 বোরকা কালো রংয়ের পড়া উচিত



বোরকা’ কালো রংয়ের হওয়াই উত্তম। কেননা কালো রং ব্যতীত অন্যান্য রংয়ের মধ্যে আলাদাভাবে একটা সৌন্দর্য্য ফুটে উঠে। আর বোরকা পরিধান করার মূল উদ্দেশ্য হচ্ছে- খাছভাবে ছতর ঢেকে পর্দা করা ও সৌন্দর্য্যকে চুপিয়ে রাখা, যা কালো রংয়ের বোরকার মাধ্যমে সহজেই সম্ভব। 

কালো রংয়ের পোশাকের মধ্যে কোন অমঙ্গল নেই। মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যদিও কালো রংয়ের কোর্তা (জামা) মুবারক ও চাদর মুবারক কম পরিধান করেছেন, কিন্তু কালো রংয়ের জুব্বা মুবারক ও পাগড়ী মুবারক প্রায়ই পরিধান করতেন। আর কালো রংয়ের কম্বলও ব্যবহার করতেন।  

উল্লেখ্য, আব্বাসীয় খিলাফত আমলে কালো রংয়ের পোশাককে সরকারী পোশাক হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু পুরুষের জন্য যেমন সর্বদা কালো জামা, কালো লুঙ্গি ও কালো সেলওয়ার ব্যবহার করা সুন্নত নয়, তদ্রপ মেয়েদেরও একই হুকুম। তবে মাঝে মধ্যে ব্যবহার করা সুন্নত উনার খিলাফ নয়।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...