Monday, January 17, 2022

হাত তালি ও শিস দেয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম ও কুফরী

 হাত তালি ও শিস দেয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম ও কুফরী


==========================================

হাত তালি ও শিস দেয়া মূলত কাফির মুশরিকদের বদ স্বভাব ও অপকর্মের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে কালামুল্লাহ শরীফ-এ ইরশাদ হয়েছে-


وما كان صلاتـهم عند البيت الا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون.


অর্থ: আর কা’বা শরীফ-এর নিকট তাদের উপাসনা বলতে শিস দেয়া আর তালি বাজানো ছাড়া অন্য কোন কিছুই ছিল না। অতএব, তোমরা তোমাদের কুফরীর কারণে আযাবের স্বাদ গ্রহণ করো। (সূরা আনফাল: আয়াত শরীফ ৩৫)


এ আয়াত শরীফ-এর মধ্যে শিস দেয়া ও করতালি দেয়া কাফির-মুশরিকদের উপাসনা বলে উল্লেখ করা হয়েছে। নাঊযুবিল্লাহ!


এ সম্পর্কে হযরত সাঈদ ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, মুসলমানদেরকে মসজিদে হারাম অর্থাৎ কা’বা শরীফ-এ নামায আদায় এবং অন্যান্য দ্বীনী কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে কাফির-মুশরিকরা করতালি বা হাত তালি দিতো। এ অপকর্ম তারা হরহামেশাই করতো। তারা যে কত নিকৃষ্ট সে বিষয়টা প্রকাশার্থে আলোচ্য আয়াত শরীফ-এ শিস ও করতালিকে তাদের উপাসনা বলা হয়েছে।


হযরত সাঈদ ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আরো বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কা’বা শরীফ তাওয়াফ করার সময় বিধর্মী কুরাইশরা বিদ্রুপবশত উনার সামনে শিস ও করতালি দিতো। নাঊযুবিল্লাহ! এই প্রেক্ষাপটে আলোচ্য আয়াত শরীফ নাযিল হয়।


অতএব, হাততালি বা করতালি এবং শিস এ অপকর্ম দু’টি বিধর্মী, কাফির-মুশরিকদের বদ স্বভাব ও উপাসনার শামিল; যা কুফরীর অন্তর্ভুক্ত এবং এ কুফরীর পরিণাম হলো জাহান্নামের কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ ‼️

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...