অনন্তকালব্যাপী মাহফিল উনার বিশেষ শান ৬৩ দিনব্যাপী মাহফিল উনার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদুনা হযরত ইমামুল ইমাম আলাইহিস সালাম
=====================
স্বয়ং মহান আল্লাহপাক তিনি জিহাদের বিষয়ে মুসলমানদের উৎসাহিত করেছেন
===============================
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
يَاأَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ.
অর্থ: “আমার মাহবূব হাবীব, সম্মানিত নবী নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সম্মানিত মু’মিন উনাদেরকে সম্মানিত জিহাদ মুবারক করার জন্য উৎসাহিত করুন। সুবহানাল্লাহ! আপনাদের মধ্যে যদি ২০ জন ধৈর্য্যশীল, দৃঢ়চিত্ত ব্যক্তি থাকেন, তাহলে আপনারা ২০০ কাফিরের মোকাবেলায় বিজয়ী হবেন। সুবহানাল্লাহ! আর যদি আপনাদের মধ্যে ১০০ লোক থাকেন, তাহলে আপনারা ১০০০ কাফিরদের উপর বিজয়ী হবেন। সুবহানাল্লাহ! কারণ তারা জ্ঞানহীন। (পবিত্র সূরা আনফাল: আয়াত শরীফ ৬৫)
তাহলে এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন যে, ১০ জন সম্মানিত মুসলমান ২০০ কাফিরের উপর এবং ১০০ জন ১ হাজার কাফিরের উপর কামিয়াবী হাছিল করবেন। সুবহানাল্লাহ! অর্থাৎ কাফিরদের সৈন্য সংখ্যা যদি ৩ লাখ হয়, তাহলে তাদের জন্য ৩০ হাজার সম্মানিত মুসলমান যথেষ্ট। আর কাফিরদের সৈন্য সংখ্যা যদি ৩ কোটি হয়, তাহলে ৩০ লাখ সম্মানিত মুসলমান যথেষ্ট। সুবহানাল্লাহ! এটা স্বাভাবিকভাবে বলা হয়েছে। তবে ব্যতিক্রমও রয়েছে, সম্মানিত মুতার জিহাদ মুবারক-এ সম্মানিত মুসলমানদের সৈন্য সংখ্যা ছিলেন ৩ হাজার কাফিরদের সৈন্য সংখ্যা ছিলো ১ থেকে ২ লাখ। অপর এক সম্মানিত জিহাদ মুবারক-এ সাইফুল্লাহিল মাসলূল সাইয়্যিদুনা হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি ৬০ জন সৈন্য নিয়ে ৬০ হাজার কাফিরের উপর কামিয়াবী হাছিল করেছেন। হযরত তারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি ৭ হাজার সৈন্য নিয়ে ১ লাখের অধিক কাফিরদের উপর কামিয়াবী হাছিল করেছেন। সুবহানাল্লাহ!
মূলত, কাফির-মুশরিকরা এ বিষয়টা জানে যে, সম্মানিত মুসলমানদের সাথে জিহাদ করে তারা কখনও কামিয়াবী হাছিল করতে পারিনি আর কিয়ামত পর্যন্ত কস্মিনকালেও কামিয়াবী হাছিল করতে পারবেও না। তাই তারা সম্মানিত মুসলমানদেরকে জিহাদ মুবারক থেকে ফিরিয়ে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্মানিত মুসলমানদের জন্য ফরযে আইন হচ্ছে কাফির-মুশরিকদের এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ
সুন্নতি সামগ্রী সংগ্রহ করুনঃ https://sunnat.info https://fb.com/ispc12 https://fb.com/12ispc
সরাসরি আজিমুশ শান ৬৩দিনব্যাপী মাহফিল শুনতে ভিজিট করুনঃ http://al-hikmah.net/

No comments:
Post a Comment