Monday, May 3, 2021

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

 খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,


وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَاب.

অর্থ: আপনারা নেকী ও পরহেযগারীতায় পরষ্পর পরষ্পরকে সাহায্য করুন, আর পাপ ও নাফরমানীতে সাহায্য করেবেন না। এই বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা।

পবিত্র যাকাত একটি সম্মানিত ফরয ইবাদত, এটি যেখানে-সেখানে, যেনো-তেনোভাবে প্রদান করলে পবিত্র যাকাত আদায় হবে না।

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

خُذْ مِنْ اَمْوَالِـهِمْ صَدَقَةً تُطَهّرُهُمْ وَتُزَكّيْهِمْ بِـهَا وَصَلّ عَلَيْهِمْ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّـهُمْ وَاللهُ سَـمِيْعٌ عَلِيْمٌ.

অর্থ : আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উনাদের ধন-সম্পদ থেকে ছদকা তথা যাকাত ফিতরা উশর গ্রহণ করুন, আপনার এই ছদকা গ্রহণ করাটা উনাদেরকে পাক সাফ করবে- আর আপনার এই ছদকা গ্রহণ করাটা উনাদের অন্তরকে পরিশোধিত করে দেবে, আপনি তাদের জন্যে দোয়া মুবারক করুন। নিশ্চয়ই আপনার দোয়া মুবারক তাদের জন্যে শান্তির কারণ হবে। মহান আল্লাহ পাক তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। (পবিত্র সূরা তওবা শরীফ; পবিত্র আয়াত শরীফ ১০৩)

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং তিনি দোয়া মুবারক করেন পবিত্র যাকাত আদায়কারী ও উনার পরিবারের জন্য। সুবহানাল্লাহ! 

যেহেতু এখন সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমরা পাচ্ছি না সেহেতু উনার মহাসম্মানিত ওয়ারিছ ও উনার মহাসম্মানিত লখতে জিগার আওলাদ যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি রয়েছেন তথা উনাকে আমরা সরাসরি পাচ্ছি।

তাই উনার অশেষ রহমত মুবারক ও অসীম দয়া ইহসান মুবারকে প্রতিষ্ঠিত পরিপূর্ণ আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা-আমল সমৃদ্ধ, পরিপূর্ণ ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফ সমৃদ্ধ এবং হাক্বীক্বী আল্লাহওয়ালা আল্লাহওয়ালী হওয়ার একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান “মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা” ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ আপনার যাকাত ফিতরা উশর পৌছে দিলেই সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ও সুমহান দোয়া মুবারক লাভ করা সহজ ও সম্ভব হবে। 

কাজেই যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দোয়া মুবারক পেতে চান তাহলে দেরী না করে পবিত্র যাকাত আদায় করে উনার মহাসম্মানিত আওলাদ ও মহাসম্মানিত ওয়ারিছ মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার কাছে তথা উনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যাকাত প্রদান করুন।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...