Wednesday, December 29, 2021

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার অসংখ্য নিয়ামতসমূহ উনার মধ্যে সম্মানিত ইলম মুবারক হচ্ছেন অন্যতম।

 খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার অসংখ্য নিয়ামতসমূহ উনার মধ্যে সম্মানিত ইলম মুবারক হচ্ছেন অন্যতম।


প্রবাদ বাক্যে রয়েছে ইলমহীন ব্যাক্তি পশুর সমান। কিতাবে আরও উল্লেখ রয়েছে জ্ঞানহীন বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রুও ভালো। ইলম অর্জন করা ছাড়া জিন ইনসান খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী করতে পারে না। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে- সমস্ত আমলের ইমাম হচ্ছেন পবিত্র ইলম বা জ্ঞান। সুবহানাল্লাহ! নিম্নে ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো-

খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- 

وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا.

অর্থ: “বলুন, হে আমার প্রতিপালক! আপনি আমার ইলম বা জ্ঞান বৃদ্ধি করে দিন।” (পবিত্র সূরা ত্ব-হা শরীফ: পবিত্র আয়াত শরীফ-১১৪ )

খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন- 

  قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ 

অর্থ: বলুন, যাঁরা জানেন এবং যাঁরা জানে না তারা কি সমান? কখনও সমান হতে পারে না। (পবিত্র সূরা যুমার শরীফ: পবিত্র আয়াত শরীফ- ৯)

খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি অন্যত্র আরো ইরশাদ মুবারক করেন- 

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ.

অর্থ: যাঁদেরকে ইলম বা জ্ঞান দান করা হয়েছে মহান আল্লাহ পাক তিনি তাঁদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। (পবিত্র সূরা মুজাদালা শরীফ: পবিত্র আয়াত শরীফ-১১)

খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি অন্যত্র আরো ইরশাদ মুবারক করেন- 

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ.

অর্থ: খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার বান্দাদের মধ্যে সম্মানিত আলিম বা জ্ঞানীরাই খলিক মালিক রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করে থাকেন। (পবিত্র সূরা ফাত্বির শরীফ: পবিত্র আয়াত শরীফ- ২৮)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَن مُعَاوِيةَ رضي الله تعالى عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْراً يُفَقِّهْهُ فِي الدِّينِ- متفقٌ عَلَيْهِ

অর্থ: হযরত মুয়াবিয়াহ রদি¦য়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি যাঁর ভালাই চান, তাকে দ্বীনী সহীহ সমঝ দান করেন।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ)

তাই আমাদের উচিত সম্মানিত ইলম উনার ফযীলত ও গুরুত্ব জেনে সেই অনুযায়ী সম্মানিত ইলম অর্জন করা এবং আমল করা । খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সেই তাওফীক্ব দান করুন।

------

আল্লামা মুহম্মদ নাজমুল হুদা ফরাজী 

al-ihsan.net

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...