Thursday, October 21, 2021

যে ব্যক্তি ‘সম্মানিত মুবারক সুন্নত প্রচার কেন্দ্র’ প্রতিষ্ঠা করবে, সম্মানিত সুন্নত মুবারক ইত্তেবা করবে মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে তাকে মুহব্বত করবেন

 যে ব্যক্তি ‘সম্মানিত মুবারক সুন্নত প্রচার কেন্দ্র’ প্রতিষ্ঠা করবে, সম্মানিত সুন্নত মুবারক ইত্তেবা করবে মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে তাকে মুহব্বত করবেন


================================


যিনি খলিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ

অর্থ: আমার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি জীন-ইনসান সারা কায়িনাতকে বলে দিন তোমরা যদি মহান আল্লাহ পাক উনার মুহব্বত চাও অর্থাৎ উনাকে যদি মুহব্বত করতে চাও তাহলে আমাকে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইত্তেবা করে, অনুসরণ করে। আর তাহলে মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে তোমাদেরকে মুহব্বত করবেন এবং সাথে সাথে তোমাদের যিন্দেগীর সমস্ত গুনাহ খতা মাফ করে দিবেন এবং মহান আল্লাহ পাক সব সময় তোমাদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু হবেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ- ৩১)


পবিত্র আয়াত শরীফ মোতাবেক বান্দা-বান্দী, উম্মত, জ্বীন-ইনসান প্রত্যেকের জন্য ফরজে আইন হচ্ছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সূক্ষাতিসূক্ষ, পূঙ্খানুপুঙ্খ ইত্তেবা বা অনুসরণ করা। 

একজন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা বা অনুসরণ করা। আর এই সর্বশ্রেষ্ঠ আমল সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা বা অনুসরণ সকলে যেন খুব সহজেই করতে পারে সেজন্য যামানার যিনি সম্মানিত ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র এবং অতি অল্প সময়ের মধ্যে সবার ঘরে ঘরে সুন্নত মুবারক পৌঁছে দেয়ার জন্য চালু করেছেন দেশব্যাপী সুন্নতী সফর যার মাধ্যমে সুন্নত মুবারক প্রচারের আমিলগণ উনারা বাংলাদেশের প্রতিটা জেলার প্রতিটা থানার আনাচে-কানাচে পৌঁছে দিচ্ছেন সম্মানিত সুন্নতি দ্রব্য-সামগ্রী। শুধু তাই নয় এই কাজ আরো বেগবান করার জন্য মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি আরো বহু সম্মানিত সুন্নত প্রচার গাড়ী ক্রয়ের উদ্যগ মুবারক গ্রহন করেন। সুবহানাল্লাহ!

এখন আমাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রত্যেকে যার যার স্থানে পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র চালু করা এবং দেশব্যাপী যে সুন্নতী সফরের মাধ্যমে সম্মানিত সুন্নত প্রচারের কাজ চলছে তাতে আর্থিক এবং শারীরিক উভয় দিক থেকে সর্বোচ্চ খিদমতের আনজাম দেয়া। যে ব্যক্তি এই খিদমত মুবারকের আনজাম দিতে পারবে, উক্ত আয়াত শরীফ উনার ঘোষণা অনুযায়ী মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে তাকে মুহব্বত মুবারক করবেন, তার জিন্দেগীর সমস্ত গুনাহ-খতা মাফ করে দিবেন এবং তার প্রতি সব সময় ক্ষমাশীল ও দয়ালু শান মুবারকে থাকবেন। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে মহাসম্মানিত পবিত্র সুন্নত মুবারক উনার সূক্ষাতিসূক্ষ, পূঙ্খানুপুঙ্খ ইত্তেবা বা অনুসরণ করার এবং পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র জারী করার ও যারা জারী করার জন্য দেশব্যাপী সফর করছেন উনাদেরকে সাহায্য সহযোগিতা করার তাওফিক্ব দান করুন। আমীন  


#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...