Saturday, September 25, 2021

সাইয়্যিদাতুন নিসা, ফক্বীহাতুন নিসা, সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনার আগমনে নারী জাতি পেল মুক্তির দিশা

 অনন্তকালব্যাপী মাহফিল উনার বিশেষ শান ৬৩ দিনব্যাপী মাহফিল উনার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদুনা হযরত ইমামুল ইমাম আলাইহিস সালাম

=====================

সাইয়্যিদাতুন নিসা, ফক্বীহাতুন নিসা, সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনার আগমনে নারী জাতি পেল মুক্তির দিশা


=======================


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- 

وَقُلْ جَاءَ الْـحَقُّ وَزَهَقَ الْباَطِلُ اِنَّ الْبَاطِلَ كاَنَ زَهُوْقاً

অর্থ: “(নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলুন, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা বিতাড়িত হওয়ারই যোগ্য।” 

উক্ত মহাপবিত্র ও মহাসম্মানিত আয়াত শরীফ থেকে বুঝা যায়, যখন সূর্য উদিত হয় তখন রাতের অন্ধকার দূর হয়ে সূর্যের আলোয় আলোকিত হয় সারা জাহান। 

তেমনি কুল মাখলুকাতের জুলমাত ভেদ করে সারা কায়িনাত আলোকিত করে মুবারক তাশরীফ আনেন সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। উনার তাশরীফ মুবারকে দূর হয়ে যায় সর্ব প্রকার যুলুম-অত্যাচার, টিভি-সিনেমা, বেহায়া-বেপর্দা, ছবি-অশ্লীলতা, ভ্রষ্টতার অন্ধকার। সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের খাছ ক্বায়িম-মাক্বাম হয়ে তিনি দুনিয়ার পথহারা মহিলাদের মাঝে মা’রিফত-মুহব্বতের খুশবু অকাতরে বিলিয়ে দিচ্ছেন। 

সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার আহবান হচ্ছে মহিলা জাতির প্রকৃত মুক্তি লাভের আহবান। বেপর্দা-বেহায়ার মধ্যে মহিলা জাতির কোন সুযোগ নাই। প্রকৃত মুক্তি পবিত্র দ্বীন ইসলাম উনাকে শক্ত করে আকঁড়িয়ে ধরার মধ্যে। পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ মুতাবিক চলার মাধ্যমে খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অনুগত্যের মধ্যে। সাইয়্যিদাতুন নিসা, ফক্বীহাতুন নিসা, সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহিলা জাতির মাঝে দ্বীন ইসলাম উনার প্রচার করে যাচ্ছেন। মহিলা জাতিকে কুফরী আক্বীদার বিপরীতে ছহীহ আক্বিদার মহামূল্যবান নছীহত মুবারক শিক্ষা দিয়ে যাচ্ছেন। তিনি হলেন কায়িনাতের মা। উনার শান-মান মর্যাদা-মর্তবা, বুযূর্গী-সম্মান মুবারক যে কত উর্ধ্বে তা মাখলুকাত কখনোও চিন্তা ও কল্পনা করতে পারবে না। তিনি দুনিয়ার সবকিছু থেকে বেনিয়াজ। উনাকে তা’যীম-তাকরীম করা ফরয। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “নিশ্চয়ই সন্তানের জান্নাত মায়ের ক্বদম তলে।” 

সাইয়্যিদাতুন নিসা, ফক্বীহাতুন নিসা, সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক আহবানে সাড়া দিয়ে প্রকৃত মুক্তি-কল্যাণ, নাজাত লাভ করা প্রত্যেক মহিলাদের জন্য অবশ্য কর্তব্য। আজ এ অন্ধকার ভরা কায়িনাত মাঝে তিনি যদি তাশরীফ মুবারক না নিতেন, তাহলে সারা পৃথিবী নিশ্চিত কুফরী-শিরকী, বিদয়াত-বেশরার অতল গহ্বরে তলিয়ে যেত। 

খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি যামানার সকল মহিলাদেরকে উনার মুবারক ছোহবতে এসে সেই নিয়ামত হাছিল করার যের তৌফিক দান করেন। আমিন!


#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ


সুন্নতি সামগ্রী সংগ্রহ করুনঃ https://sunnat.info https://fb.com/ispc12 https://fb.com/12ispc 

সরাসরি আজিমুশ শান ৬৩দিনব্যাপী মাহফিল শুনতে ভিজিট করুনঃ http://al-hikmah.net/

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...