Sunday, August 8, 2021

হযরত ছাহাবায়ে কিরামগণ উনারা সবুজ পাগড়ি পরিধান করতেন

 হযরত ছাহাবায়ে কিরামগণ উনারা সবুজ পাগড়ি পরিধান করতেন


===================💚💚=====================

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সকলের জন্যেই উত্তম আদর্শ।


এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-


لقد كان لكم فى رسول الله اسوة حسنة


অর্থ: অবশ্যই তোমাদের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ মুবারক।


হযরত ছাহবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সবুজ রংয়ের পাগড়ী পরিধান করতেন। আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যা কিছু করতেন, তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক আদেশ, মুবারক অনুসরণে, মুবারক অনুকরণে, মুবারক সমর্থন ও মুবারক অনুমোদনক্রমেই করতেন। সুবহানাল্লাহ!


মোটকথা, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বাস্তব অনুকরণ ও অনুসরণীয় ব্যক্তিত্ব। কথায়, কাজে, ওয়াজ-নছীহতে, উঠা-বসায়, চলা-ফেরায়, ব্যবহারে, লেবাস-পোশাকে, আমল-আখলাক্বে, এককথায় যাবতীয় ক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূণ্যতম আদর্শ মুবারক উনাদের জীবন মুবারকে প্রতিফলিত ও বাস্তবায়িত হয়েছে। সুবহানাল্লাহ!


পবিত্র হাদীছ শরীফ উনার প্রসিদ্ধ কিতাব “মুছান্নাফ ইবনে আবী শাইবাহ” ৮ম খ- ২৪১ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে-


عن حضرت سليمان بن ابى عبد الله رحمة الله عليه قال ادركت الـمهاجرين الاولين يعتمون بعمائم كرابيس سود وبيض وحمر وخضر وصفر


অর্থ: হযরত সুলাইমান ইবনে আবী আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি প্রথম দিকের সকল মুহাজিরীন (হিজরতকারী ছাহাবী) রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে পাগড়ী পরিধান করতে দেখেছি কালো রংয়ের, সাদা রংয়ের, গন্ধম রংয়ের, সবুজ রংয়ের এবং ঘিয়া রংয়ের।


এ প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-


والسابقون الاولون من الـمهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضى الله عنهم ورضوا عنه واعدلـهم جنت تجرى تحتها الانـهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم.


অর্থ: মুহাজির ও আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, যাঁরা সম্মানিত ঈমান আনার ক্ষেত্রে পূর্বর্তীদের মধ্যে অগ্রগামী উনারা এবং উনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করবেন, উনাদের প্রতি মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্টি মুবারক ঘোষণা করেছেন এবং উনারাও মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য কোশেশে করে থাকেন। উনাদের জন্য মহান আল্লাহ পাক তিনি এরূপ জান্নাত নির্ধারণ করে রেখেছেন, যার নিম্নদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত থাকবে। উনারা সর্বদা উক্ত জান্নাতসমূহে অবস্থান করবেন। এটা উনাদের জন্য বিরাট সফলতা বা কামিয়াবী। (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১০০)


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-


عن حضرت عرباض بن سارية رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتى وسنة الخلفاء الراشدين الـمهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ.


“হযরত ইরবায বিন সারিয়া রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের জন্য আমার সুন্নত ও সুপথপ্রাপ্ত হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের সুন্নত পালন করা অপরিহার্য। তোমরা তা মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো।” (আহমদ, তিরমীযী, ইবনে মাযাহ্, মিশকাত, মিরকাত)


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে


عن حضرت عمر بن الخطاب عليه السلام قال قال رسول الله صلى الله عليه وسلم اصحابى كالنجوم بايهم اقتديتم اهتديتم


অর্থ: “হযরত উমর বিন খত্তাব আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা সকলেই তারকা সাদৃশ্য, উনাদের যে কোন একজনকে অনুসরণ করলেই হিদায়েতপ্রাপ্ত হবে।” (রযীন, মিশকাত, মিরকাত, আশয়াতুল লুমুয়াত, তা’লীক্ব, ত্বীবী, মুযাহিরে হক্ব)


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-


عن حضرت عبد الله بن مسعود رضى الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قدمات فان الحى لا تؤمن عليه الفتنة اولئك اصحاب محمد صلى الله عليه وسلم كانوا افضل هذه الامة ابرها قلوبا واعمقها علما واقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولاقامة دينه فاعرفوا لـهم فضلهم واتبعوا على اثرهم وتمسكوا بما استطعتم من اخلاقهم وسيرهم فانهم كانوا على الـهدى الـمستقيم.


অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, “যে ব্যক্তি সম্মানিত শরীয়ত উনার সঠিক তরীক্বা অনুসরণ করতে চায়, তার উচিত যারা অতীত হয়েছেন উনাদেরকে অনুসরণ করা। কেননা জীবিতগণ ফিতনামুক্ত নন। আর যারা অতীত হয়েছেন উনারা হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুমগণ। উনারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম, আত্মার দিক দিয়ে অধিক পবিত্র, ইল্মের দিক দিয়ে সুগভীর এবং উনারা লোক দেখানো আমল করা হতে মুক্ত। মহান আল্লাহ পাক উনাদেরকে সম্মানিত দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গী বা ছাহাবী হিসেবে মনোনীত করেছেন। কাজেই, উনাদের মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত, শান-শওকত সম্পর্কে অবগত হও এবং উনাদের কথা ও কাজের অনুসরণ করো এবং যথাসাধ্য উনাদের সীরত-ছূরত মুবারককে গ্রহণ করো, কারণ উনারা হিদায়েত ও “ছিরাতুল মুস্তাক্বীম” উনার উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন।” (মিশকাত শরীফ পৃঃ ৩২)


মূল কথা হলো, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনুসরণ স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারই অনুসরণের শামিল।


উল্লেখ্য, সবুজ পাগড়ী পরিধান করা নিষেধ এ রকম কোন বর্ণনা কোথাও উল্লেখ নেই বরং সবুজ পোশাক ও সবুজ পাগড়ী ব্যবহারের স্বপক্ষে অসংখ্য দলীল রয়েছে। তাই সবুজ পাগড়ী পরিধান করা সুন্নত বলেই সাব্যস্ত হয়েছে।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...