Tuesday, June 22, 2021

মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল হাদীছ শরীফখানা হলো-

 মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল হাদীছ শরীফখানা হলো-


عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ اَحَدُكُمْ حَتّٰـى اَكُوْنَ اَحَبَّ اِلَيْهِ مِنْ وَّالِدِهٖ وَوَلَدِهٖ وَالنَّاسِ اَجْمَعِيْنَ وَفِىْ رِوَايَةٍ اُخْرٰى مِنْ مَّالِهٖ وَنَفْسِهٖ 

 অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আমাকে সবচেয়ে বেশি মুহব্বত না করবে। অপর বর্ণনায় রয়েছে, নিজের ধন-সম্পদ এবং নিজের জীবনের চেয়েও বেশি মুহব্বত না করবে। সুবহানাল্লাহ!

 সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনারা মহাসম্মানিত এই হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। সুবহানাল্লাহ!

 আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারকে মহাসম্মানিত এই উম্মুল হাদীছ শরীফখানা যে কত বেমেছালভাবে ফুটে উঠেছে তথা বাস্তবায়িত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

সন্তান-সন্ততির চেয়েও বেশি মুহব্বত করতে হবে:

 মহাসম্মানিত উম্মুল হাদীছ শরীফখানা উনার মধ্যে বলা হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজ সন্তান-সন্ততির চেয়েও বেশি মুহব্বত মুবারক করতে হবে। সুবহানাল্লাহ! বিষয়টির সুস্পষ্ট উজ্জ্বল প্রমাণ জমীনের বুকে স্থাপন করেছেন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি। উনার একজন ছেলে সন্তান হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু আনহু, যিনি অনেক বড় একজন যোদ্ধা ছিলেন। বলা হয়, তিনি একাই ১০০০ যোদ্ধার মোকাবেলা করার যোগ্যতা রাখতেন। তিনি একবার উনার পিতা সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনাকে বললে- হে আমার সম্মানিত পিতা, দ্বীন ইসলাম গ্রহণের পূর্বে আমি একবার একটি জিহাদে ছিলাম যখন আমি কাফিরদের পক্ষে যুদ্ধে রত ছিলাম। জিহাদ চলাকালীন একবার আপনাকে আমি হাতের কাছেই পেয়েছিলাম, ইচ্ছে করলে আমি আপনাকে শহীদ করতে পারতাম। কিন্তু আপনি আমার সম্মানিত পিতা হওয়ার কারনে আমি আপনাকে কোন আঘাত করিনি। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি ছেলের এ কথা শুনে বললেন- তোমার ভাগ্য ভালো যে, জিহাদের ময়দানে আমি তোমাকে দেখতে পাইনি, যদি দেখতে পেতাম তাহলে অবশ্যই সাথে সাথে তোমাকে তরবারির আঘাতে কতল করে ফেলতাম। কারন তোমার কতবড় স্পর্ধা যে তুমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিপক্ষ হয়ে যুদ্ধ করছো।

 সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি যে উনার আপন সন্তান-সন্ততি আপন ছেলে-মেয়ে সকলের চেয়ে কতবেশি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত মুবারক করতেন- এ ঘটনাটি তারই একটি সাক্ষাত উদাহরণ। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...