Wednesday, May 12, 2021

পবিত ঈদুল ফিতরের আনন্দ শুধুমাত্র নেককার বান্দাদের জন্য

 পবিত ঈদুল ফিতরের আনন্দ শুধুমাত্র নেককার বান্দাদের জন্য



শাওওয়াল মাসের প্রথম তারিখ পবিত্র ঈদুল ফিতরের দিন। রমাদ্বান শরীফ-এর এক মাস রোযা রাখার পর মুসলমানগণ ঈদুল ফিতরের মাধ্যমে আনন্দ উদ্যাপন করেন। ঈদের দিনগুলোতে খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি অগণিত নিয়ামত বর্ষণ করেন। এ কারণে মুসলমানগণ এ দিনগুলোর জন্যে অধীর আগ্রহে অপেক্ষমান থাকেন। প্রকৃতপক্ষে এ মুবারক দিনটি নেক্কারদের জন্য খুশির দিন। 


আর যারা পাপিষ্ঠ তাদের জন্য এ দিনটি খুশির নয় বরং দুঃখের। যেমন বর্ণিত রয়েছে, “যে ব্যক্তি এ মাস (রমাদ্বান শরীফ) ইবাদত-বন্দেগীতে কাটিয়ে দিয়েছে তার জন্য এ দিন আনন্দ ও খুশির। আর যে অন্যায় কাজে অতিবাহিত করেছে তার জন্য দুঃখ। যে ব্যক্তি ভালো ভালো পানাহার করেছে ঈদ তার জন্য নয়। ঈদ হলো, খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের জন্য যে ইবাদত করেছে। নতুন পোশাক-পরিচ্ছদ পরিধানকারীর জন্যও ঈদ নয়। ঈদ হলো, যে বিচার দিবসকে ভয় করে। উদ্-সুগন্ধী কাষ্ঠে নিজেকে সুগন্ধী করেছে তার জন্যও ঈদ নয়। বরং ঈদ হলো- ঐ ব্যক্তির জন্য, যে একনিষ্ঠভাবে তওবা-ইস্তিগ্ফার করেছে। খাদ্য পাকানো ডেগচি যে উনানে দিয়েছে তার জন্যও ঈদ নয়। ঈদ হলো, যে সাধ্যমতো পরিশ্রম করেছে। 


এভাবে যানবাহনে আরোহণকারীর জন্যও ঈদ নয়। প্রকৃত ঈদ হচ্ছে ঐ ব্যক্তির জন্য, যে গুনাহকে চিরতরে বর্জন করতে পেরেছে। 


হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একদা ঈদুল ফিতরের দিনে আমি হযরত উমর ফারূক আলাইহিস সালাম উনার নিকট গেলাম। গিয়ে দেখলাম, ঘরের দরজা বন্ধ করে তিনি ক্রন্দন করছেন। আমি আরজ করলাম, হে আমীরুল মু’মিনীন আলাইহিস সালাম! আপনি কাঁদছেন অথচ লোকেরা ঈদের আনন্দে মুখর। হযরত উমর ফারূক আলাইহিস সালাম তিনি বললেন, আনন্দে মুখর ব্যক্তিরা যদি জানতো, তাহলে তারা আনন্দ-উৎসব করতো না। অতঃপর পুনরায় তিনি কাঁদতে কাঁদতে বললেন, তাদের আমল যদি কবুল হয়ে থাকে তবে তারা আনন্দ করুক। আর যদি কবুল না হয়ে থাকে তথা বর্জিত হয়ে থাকে তবে তারা কাঁদুক। কিন্তু আমি জানি না, আমার আমল কবুলের পর্যায়ভুক্ত, না বর্জিতের অন্তর্ভুক্ত।”

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...