মহান আল্লাহ পাক তিনি যাকে রোগাক্রান্ত করেন একমাত্র তারই রোগ হবে, অন্য কারো হবে না:
মহামারী বা যে কোন রোগে রোগাক্রান্ত হওয়া তা মহান মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত বিষয়, তিনি যার জন্য তা নির্ধারিত করে রেখেছেন, শুধু মাত্র সেই রোগাক্রান্ত হবে, অন্য কেউ হবে না।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন:-
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا
অর্থ:-মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুদ্বূরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জানিয়ে দেন যে,আপনি বলে দিন মহান আল্লাহ পাক তিনি(রোগ-বিমার ,বালা-মসীবত থেকে) যা তোমাদের জন্য নির্ধারিত করেছেন তা ব্যতিত তোমাদের নিকট কিছুই পৌছবেনা। তিনিই আমাদের একমাত্র অভিবাবক (পবিত্র সূরা তওবা শরীফ, পবিত্র আয়াত শরীফ ৫১)
أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، ولو اجتمعوا على أن يضروك بشيء، لم يضروك إلا بشيء قد كتبه الله عليك
অর্থ: সমস্ত কায়িনাত মিলেও যদি তোমার কোন উপকার করতে চায়, মহান আল্লাহ পাক তিনি তোমার জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা ব্যতিত কোন উপকার তারা করতে পারবেনা। তদ্রুপ সমস্ত কায়িনাত মিলেও যদি তোমার কোন ক্ষতি করতে চায়, মহান আল্লাহ পাক তিনি তোমার জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা ব্যতিত কোন ক্ষতিই তারা করতে পারবে না।
(তিরমিযী শরীফ ৪/৬৬৭, পবিত্র আহমদ শরীফ, আল জামিউছ ছহীহ, শরহু সুনানি আবী দাউদ, সুবুলুস সালাম ৪/১৭৫, আত তুহফাতুর রব্বানিয়্যাহ ১/৪২, মিরক্বাতুল মাফাতীহ ফী শরহি মিশকাতিল মাছাবীহ ৮/৩৩২৩)
عَنْ حَضْرَتْ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كُلُّ شَىْءٍ بِقَدَرٍ حَتَّى الْعَجْزُ وَالْكَيْسُ أَوِ الْكَيْسُ وَالْعَجْزُ
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহুমা হতে বর্ণিত তিনি বলেন, সকল কিছুই তাক্বদীর (মহান আল্লাহ পাক উনার কর্তৃক পূর্ব নির্ধারিত ফায়সালা) অনুযায়ী হয়ে থাকে। এমনকি কোন বিষয়ে অক্ষমতা ও সক্ষমতা অথবা সক্ষমতা এবং অক্ষমতাও তাক্বদীর অনুযায়ী হয়ে থাকে।
(মুয়াত্তা ইমাম মালিক৫/১৩২৪, মুসলিম শরীফ৮/৫১, মুসনাদে আহমদ শরীফ ২/১১০, ছহীহ ইবনে হিব্বান ১৪/১৭, সুনানে কুবরা ১০/৩৪৫, উছূলুস সুন্নাহ, আহকামুশ শরীয়াহ, শরহুস সুন্নাহ, ইবানাতুল কুবরা ৪/১৭৩, জামিউছ ছহীহ, মু’জামু ইবনি আসাকির ২/৭০৬, আল ক্বাজা ওয়াল ক্বদর লিল বাইহাক্বী ১/১৮৭)

No comments:
Post a Comment