Friday, March 5, 2021

মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,

 মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,


فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهُ

অর্থ : “সুতরাং কেউ এক জাররাহ পরিমাণ নেক আমল করলেও সেটা দেখতে পাবে অর্থাৎ তার প্রতিদান দেয়া হবে।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা যিল্যাল শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৭) 

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,

قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَبُ شَهْرٌ عَظِيمٌ يُضَاعِفُ اللهُ فِيْهِ الْـحَسَنَاتِ فَمَنْ صَامَ يَوْمًا مِنْ رَجَب فَكَأَنَّـمَا صَامَ سَنَةً وَمَنْ صَامَ مِنْهُ سَبْعَةَ أَيَّامٍ غُلِّقَتْ عَنْهُ سَبْعَةُ أَبْوَابِ جَهَنَّمَ وَمَنْ صَامَ مِنْهُ ثَـمَانِيَةَ أَيَّامٍ فُتِحَتْ لَهُ ثَـمَانِيَةُ أَبْوَابِ الْـجَنَّةِ وَمَنْ صَامَ مِنْهُ عَشَرَةَ أَيَّامٍ لَـمْ يَسْأَلِ اللهَ شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَمَنْ صَامَ مِنْهُ خَـمْسَةَ عَشَرَ يَوْمًا نَادَى مُنَادٍ فِي السَّمَاءِ قَدْ غُفِرَ لَكَ مَا مَضَى فَاسْتَئْنِفِ الْعَمَلَ وَمَنْ زَادَ زَادَهُ اللهُ عَزَّ وَجَلَّ 

অর্থ : “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সম্মানিত রজবুল হারাম শরীফ হচ্ছেন মহান এক মাস। এই মুবারক মাসে মহান আল্লাহ পাক তিনি নেকসমূহকে দ্বিগুন-বহুগুনে বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি এই সম্মানিত মাসে একদিন রোযা রাখবেন, মহান আল্লাহ পাক তিনি তাঁকে এক বছর রোযা রাখার ফযীলত দান করবেন। আর যে ব্যক্তি এই সম্মানিত মাসে সাতদিন রোযা রাখবেন, তাঁর জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দেয়া হবে। আর যে ব্যক্তি এই সম্মানিত মাসে আটদিন রোযা রাখবেন, তাঁর জন্য সম্মানিত জান্নাত মুবারক উনার আটটি দরজা মুবারক খুলে দেয়া হবে। আর যে ব্যক্তি এই সম্মানিত মাসে দশদিন রোযা রাখবেন, তিনি মহান আল্লাহ পাক উনার নিকট যা চাইবেন, মহান আল্লাহ পাক তিনি তাকে সেটাই দান করবেন। অর্থাৎ তাঁর সমস্ত দো’আসমূহ কবুল করা হবে। আর যে ব্যক্তি এই সম্মানিত মাসে পনেরদিন রোযা রাখবেন, আসমানে একজন ঘোষণাকারী তাঁর জন্য ঘোষণা দিবেন- ‘আপনার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। কাজেই আপনি নতুন করে আমল শুরু করুন।’ আর যে ব্যক্তি আরো বৃদ্ধি করবে অর্থাৎ আরো বেশি রোযা রাখবে, বেশি বেশি ইবাদাত-বন্দেগী করবেন, মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তির নেকি আরো বৃদ্ধি করে দিবেন।” সুবহানাল্লাহ! (আল মু’জামুল কাবীর লিত ত্ববারানী ৫/৩১৮-১৯, আল বাদরুত তামাম শরহে বুলূগিল মারাম ৫/১৩১) 

মূলত পবিত্র রজবুল হারাম শরীফ মাস হচ্ছেন, বেশি বেশি ইবাদাত-বন্দেগী ও রোযা রাখার মাস। কেননা এই সম্মানিত মাসের ইবাদাত-বন্দেগী মহান আল্লাহ পাক তিনি দ্বিগুন-বহুগুনে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ! 

 খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, ‘পবিত্র রজবুল হারাম শরীফ মাসে কমপক্ষে তিনটি রোযা রাখা খাছ সুন্নত মুবারক। সুবহানাল্লাহ! আর সেটা হলো পবিত্র রজবুল হারাম শরীফ উনার পহেলা তারীখ, প্রথম জুমু’আ শরীফ উনার দিন এবং পবিত্র ২৭ শে রজবুল হারাম শরীফ।’ সুবহানাল্লাহ! 

মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে আমাদের সবাইকে এই সম্মানিত রজবুল হারাম শরীফ মাসে বেশি বেশি রোযা রাখার এবং ইবাদাত-বন্দেগী করার মাধ্যমে হাক্বীক্বী রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের কোশেশে মশগুল থাকার তাওফীক্ব দান করুন। আমীন! আমীন!! আমীন!!!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...