কথিত অভিনয়কারীদের “তারকা” বলে সম্বোধন করা কুফরী।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন “মহান আল্লাহ পাক তিনি হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি সন্তুষ্ট উনারাও মহান আল্লাহ পাক উনার প্রতি সন্তুষ্ট।” সুবহানাল্লাহ!
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “আমার সকল ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আকাশের তারকা সাদৃশ্য, উনাদের যে কাউকে কোনো ব্যক্তি উত্ততমভাবে অনুসরণ করবেন উনারা সকলেই হিদায়েত লাভ করবেন।” সুবহনাল্লাহ!
অর্থাৎ এই পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাই হচ্ছেন একমাত্র আকাশের তারকার ন্যায়। কিন্তু বর্তমানে যে সকল সমাজচ্যুত অভিনেতা-অভিনেত্রী রয়েছে তাদেরকে ‘তারকা’ বলে সম্বোধন করা হয়। নাউযুবিল্লাহ!
আকাশের তারকার ন্যায় মূলত তিনিই হবেন যিনি হবেন অনুসরণীয়। যাঁকে অনুসরণ করার মাধ্যমে মানুষ নাজাত লাভ করবেন। কিন্তু যারা অনুসরণীয় নয় অর্থাৎ যাদেরকে অনুসরণ করার মাধ্যমে বর্তমানে মানুষ কুফরীর দিকে হারাম পথের দিকে ধাবিত হচ্ছে তারা কিভাবে আকাশের তারকার ন্যায় হতে পারে? যা চিন্তা করাটাও কুফরী হবে। সুতরাং সকলের উচিত হবে হক্বটা জেনে নাহক্ব থেকে বিরত থাকা।

No comments:
Post a Comment