Saturday, August 8, 2020

জাহান্নামের ভয়াবহ আযাবের কথা কি ভুলে গেছেন?

 জাহান্নামের ভয়াবহ আযাবের কথা কি ভুলে গেছেন?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত মি’রাজ শরীফ উনার রাতে জাহান্নাম পরিদর্শনকালে জাহান্নামীদের এক দলকে দেখতে পেলেন তাদের মুখ রক্তে পরিপূর্ণ, তারা কঠিন আযাবে পতিত এবং কঠিন আযাবে আবদ্ধ। এরা হচ্ছে মহান আল্লাহ পাক উনার নামে মিথ্যা কসমকারী এবং আযাবকে হালকা ধারণাকারী। তারপর অপর এক দলকে দেখতে পেলেন তারা আগুন খাচ্ছে, রক্ত পান করছে এবং আফসুস ও অনুতাপে নিজ দাঁত দ্বারা দেহের চামড়া কাটছে। এরা ঐসব লোক যারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করেছে। তারপর অপর একটি দলের দিকে দৃষ্টিপাত করলেন, তাদের মুখ আগুনে পোড়া, তাদের নাক থেকে ধোঁয়া বের হচ্ছে এবং তারা জিঞ্জির দ্বারা ও ত্বত্তকে আবদ্ধ। এরা হচ্ছে সুদখোর। তারপর অপর এক দলের দিকে দৃষ্টিপাত করলেন তারা লোহার আঁকড়ায় আটকে আছে, তাদের লজ্জাস্থান থেকে পূঁজ বের হচ্ছে আর তারা কঠিন আযাবে ভুগছে। এরা হচ্ছে ব্যভিচারী। তারপর অপর এক দলকে দেখতে পেলেন, তাদেরকে সাপ ও বিচ্ছু দংশন করছে। এরা হচ্ছে শরাবখোর।

মহান আল্লাহ পাক উনার নিকট আমরা দোয়া করি তিনি যেন আমাদের প্রতি খাছ রহমত নাযিল করেন, আমরা যেন সমস্ত প্রকার শরীয়তবিরোধী হারাম-নাজায়িয কাজ থেকে বিরত থেকে হাক্বীক্বী মুসলমান হয়ে ইন্তিকাল করতে পারি। আমীন।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...