মহান আল্লাহ পাক উনার সম্মানিত মাস হচ্ছেন পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস ।
১৪৪২ হিজরী সন। আরবী হিসাব মুতাবিক নতুন বছর। তার মানে সময়ের একটি অংশ পার হয়ে অন্য অংশে গমন করা। সময়ের একটি অংশ থেকে অন্য অংশে পদার্পণ। আরবী চন্দ্রবছরের প্রথম মাস হল ‘মুহররমুল হারাম শরীফ’। অর্থাৎ সম্মানিত মুহররম শরীফ মাস। মহান আল্লাহ পাক তিনি যে চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে মুহররমুল হারাম শরীফ অন্যতম এবং তৃতীয়। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّـهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّـهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ
অর্থ: নিশ্চয় মহান আল্লাহ পাক উনার বিধান ও গননায় মাসের সংখ্যা বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি মাস অধিক সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; (পবিত্র সূরা তওবা শরীফ, পবিত্র আয়াত শরীফ ৩৬)
পবিত্র হাদীছ শরীফে এ মাসকে ‘শাহরুল্লাহ’ তথা ‘মহান আল্লাহ পাক উনার মাস’ হিসেবে অভিহিত করা হয়েছে।
সকল মাস মহান আল্লাহ পাক উনার মাস হওয়া সত্ত্বেও পবিত্র হাদীছ শরীফে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসকে বিশেষ করে ‘মহান আল্লাহ পাক উনার মাস’ বলা হয়েছে। এর দ্বারাই উক্ত মাসের বিশেষ তাৎপর্য ও ফযীলত যে কত সুউচ্চ তা সহজেই অনুমেয়।
যেমনিভাবে পৃথিবীর সব ঘরই মহান আল্লাহ পাক উনার ঘর। কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ শরীফ বলা হয় না। আসলে সকল মাসের প্রতিটি দিন এবং বছরের প্রতিটি মাসই মহান আল্লাহ পাক তিনিই সৃষ্টি করেছেন। কিন্তু মহান আল্লাহ পাক তিনি উনার দয়া ও করুনায় বছরের বিশেষ কিছু দিন ও মাসকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন এবং তাতে বিশেষ কিছু আহকাম জারি করেছেন। কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَذَكِّرْهُمْ بِاَيَّامِ اللَّهِ اِنَّ فِي ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ
অর্থ: “আর আপনি মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ তথা মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন মুবারক সম্পর্কে তাদেরকে স্মরণ করিয়ে দিন, জানিয়ে দিন। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্য্যশীল ও শুকুরগুজার বান্দা-বান্দী, উম্মতের জন্য সম্মানিত আয়াত তথা নিদর্শন, উপদেশ, রেযামন্দি-সন্তুষ্টি, মা’রিফাত-মুহব্বত মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইবরাহীম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫)
উক্ত নিদর্শন মুবারকসমূহের মধ্য থেকে পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস অন্যতম নিদর্শন। এ মাসে বেশ কিছু বিশেষ আমল রয়েছে। কেননা ক্বিয়ামতের দিন কঠিন সময়ে প্রত্যেককেই তার আমলনামা দেয়া হবে।
সে জীবনে ভালো-মন্দ যা কিছুই করেছে, তাতে সব লেখা আছে। নেককার ও ভাগ্যবানদের আমলনামা ডান হাতে দেয়া হবে, আর বদকার ও দুর্ভাগাদের আমলনামা দেয়া হবে বাঁ হাতে। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ - وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ - يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
অর্থ: ‘আর যার আমলনামা বাঁ হাতে দেয়া হবে, সে বলবে হায়! আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো। আমি যদি না জানতাম আমার হিসাব। হায়! আমার মৃত্যুই যদি শেষ হতো।’ (পবিত্র সূরা হাক্কাহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৫-২৭)
কাজেই মহান আল্লাহ পাক উনার এই সম্মানিত মুহররমুল হারাম শরীফ মাসকে আমাদের প্রত্যেককেই সম্মান করতে হবে। পাশাপাশি সমস্ত নেক আমলগুলি করে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিল করতে হবে।
সুন্নতী সামগ্রী অর্ডার করতে যোগাযোগ করুনঃ
যোগাযোগের ঠিকানাঃ
আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র।
৫/১ আউটার সার্কুলার রোড রাজারবাগ শরীফ, ঢাকা।
যোগাযোগ নাম্বার:
+8801711 27 27 73,
+8801782 255 244
ভিজিট করুন: https://sunnat.info

No comments:
Post a Comment