Thursday, August 13, 2020

মুসলমানরা যদি সঠিক জায়গায় যাকাত আদায় করেন, তাহলে উনারা পবিত্রতা, ইছলাহ ও শান্তি লাভ করবেন।

 মুসলমানরা যদি সঠিক জায়গায় যাকাত আদায় করেন, তাহলে উনারা পবিত্রতা, ইছলাহ ও শান্তি লাভ করবেন।

______________________________________________

সম্মানিত ইসাম উনার পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। যাকাত আর্থিক ইবাদতসমূহের মধ্যে অন্যতম। প্রত্যেক ধনী মুসলমানদের উপর যাকাত আদায় করা ফরয। যাকাত শব্দটি আরবী। উনার অর্থ পবিত্রতা বা বৃদ্ধি। সম্মানিত শরীয়ত উনার পরিভাষায় যাকাত হল কোন মুসলমান স্বাধীন বালেগ-বালেগাহ উনার নিকট হাওয়ায়েজে আছলিয়াহ বা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, মাল-সামানা বাদ দিয়ে কর্জ বা ঋণ ব্যতীত নিজ মালিকাধীনে সাড়ে ৭ ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ ভরি রৌপ্য বা তার সমপরিমান মূল্য যদি পূর্ণ এক বছর থাকে তবে শতকরা ২.৫ টাকা যাকাতের নিয়তে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক অর্জনের উদ্দেশ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পৌঁছাতে হবে। আর উনার সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করার পর উনার কায়মোকাম যিনি থাকবেন উনার কাছে পৌঁছাতে হবে।


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, আপনি তাদের সম্পদ হতে ছদক্বা (যাকাত, ফিতরা, ওশর) গ্রহণ করুন। এর দ¦ারা আপনি তাদেরকে পবিত্র ও ইছলাহ করুন। আপনি তাদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১০৩)

এই সম্মানিত আয়াত শরীফ থেকে আমরা জানতে পারলাম যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে ছদক্বা, যাকাত ফিতরা ওশর ইত্যাদি পৌঁছানো হলে তিনি তাদেরকে পবিত্র ও ইছলাহ করবেন, তাদের জন্য দোয়া মুবারক করবেন। এই সম্মানিত দোয়া মুবারক পাওয়ার কারণে তারা শান্তি লাভ করবেন। সুবহানাল্লাহ! এরপর তিনি যারা যাকাত পাওয়ার হক্বদার তাদেরকে দান করবেন।


বর্তমানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কায়মোকাম হচ্ছেন যামানার সম্মানিত মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। উনার কাছেই সকল মুসলমান উনাদের যাকাত ফিতরা ওশর, ছদক্বা পৌঁছাতে হবে। তাহলে তিনি তারেকে পবিত্র ও ইছলাহ করবেন, তাদের জন্য দোয়া মুবারক করবেন। তাহলে মুসলমানগণ শান্তি লাভ করবেন। সুবহানাল্লাহ!


আর যদি মুসলমান উনারা যাকাত, ফিতরা, ওশর, ছদক্বা ইত্যাদি নিজেরাই দান করেন, তাহলে তারা পবিত্রতা ও ইছলাহ লাভ করতে পারবে না এবং দোয়া মুবারকও পাবে না। শান্তিও লাভ করতে পারবে না। নাউযুবিল্লাহ! তাই প্রত্যেক মুসলমানদের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে, যামানার সম্মানিত মুযাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার কাছেই যাকাত-ফিতরা, ওশর, ছদক্বা ইত্যাদি পৌঁছিয়ে দেয়া। সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছেন যাকাত আদায়ের মাস। এই মাসে যাকাত, ফিতরা, ওশর, ছদক্বা ইত্যাদি আদায় করলে অন্যান্য মাসের তুলনায় কমপক্ষে ৭০ গুন বেশি ফযীলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ!


মহান আল্লাহ পাক তিনি আরও জানিয়ে দিয়েছেন, যারা সঠিকভাবে, সঠিক নিয়মে যাকাত আদায় করবেন, তাদের মাল-সম্পদকে তিনি হিফাযত করবেন এবং বহুগুনে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক তিনি যেন মুসলমানদের যাকাত, ফিতরা, উশর, ছদক্বা ইত্যাদি যামানার সম্মানিত মুজাদ্দিদ আলাইহিস সালাম উনার কাছে পৌঁছানোর তাওফীক্ব দান করেন। আমীন!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...