Sunday, June 21, 2020

..........মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ...........

পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন-
                    يا ايہا النبی خاہد الکفار والمنافقين۔
অর্থঃ হে আমার হাবীব ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন।

সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার ও প্রতিষ্ঠার পথ ফুলেল নয় বরং কন্টকাকীর্ণ। যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাম, আওলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহিমগণ উনারা দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রবল বাধার সম্মুখীন হয়েছেন। এজন্য মহান আল্লাহ পাক সম্মানিত জিহাদ উনার বিধান অবতারণ করে মুসলিমদেরকে মেধা,শক্তি, বুদ্ধি দ্বারা সবার্ত্নক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। যেহেতু সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরস্থায়ী, ইসলাম ও কুফরের দ্বন্দ চিরন্তন ও শাশ্বত তাই পৃথিবীর বুকে যতদিন সত্য ও সুন্দরের আহ্বায়ক থাকবে, সম্মানিত দ্বীন ইসলাম থাকবে, মুসলিম থাকবে,পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র হাদিস শরীফ থাকবে,ততদিন পর্যন্ত লোক সত্য বিমুখ থাকবে। তারা সর্বযুগে সর্বকালে  সম্মানিত দ্বীন ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধনে তৎপর থাকবে। আর এইজন্যই আমাদের জন্য জিহাদকে সর্বাবস্থায় ফরজ করে দেয়া হয়েছে। কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং সর্বাবস্থায় আমাদেরকে জিহাদ করতেই হবে। কেননা বাতিলের বিরুদ্ধে সর্বাবস্থায় জিহাদ করে সম্মানিত দ্বীন ইসলাম হেফাজত করা মুমিনের জন্য ফরজ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন -
      الخہاد ماض الی يوم القيامة۔  

বর্তমান বিশ্বে আজ সব জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। তারা সাহায্যের জন্য কাফের মুশরিকদের কাছে আর্তনিবেদন করছে।নিজেদের ঈমান ব্রিকি করে দিচ্ছে। (নাউজুবিল্লাহ) 
 
অথচ স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মুসলানগণ উনাদেরকে জিহাদের আহ্বান জানিয়ে ইরশাদ মুবারক করেন- 

وما لکم لا تقاتلون فی سبيل اللہ والمستضعفين من الرخال والنساء والولدان الذين يقولون ربنا اخرخنا من ہذہ القرية الظالم اہلہا۔ واخعل لنا من لدنک نصيرا۔

অর্থ্যাৎ, আর তোমাদের কি হলো যে,তোমরা মহান আল্লাহ পাক উনার রাস্তায় লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে,যারা বলে হে আমাদের পালনকর্তা! আমাদেরকে এ জনপদ থেকে নিষ্কৃতি দান করুন,এখানকার অধিবাসীরা যে অত্যাচারী। আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক ও সাহায্যকারী নির্ধারণ করে দিন।
 
কাজেই আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব কর্তব্য হলো, নিজেদের জান,মাল,সময়,শ্রম সবকিছু ব্যয় করে সর্বাবস্থায় মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার বিদ্বেষী ইহুদি, নাছাড়া,মুশরিকদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে পৃথিবীর বুকে সম্মানিত দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদেরকে সর্বাবস্থায় মুজাহিদী চেতনায় দৃপ্ত হতে হবে তবেই সম্মানিত খিলাফত মুবারক প্রতিষ্ঠা হবে এবং সারা পৃথিবী জুড়ে সম্মানিত দ্বীন ইসলাম উনার বিজয় পতাকা উদ্দীন হবে। (ইনশা আল্লাহ) 

মহান আল্লাহ পাক আমাদের সকলকে হাক্বীকী মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন এবং সর্বাবস্থায় নিজেদের সব কিছু দিয়ে সম্মানিত দ্বীন ইসলাম উনার জন্য জিহাদ করার তৌফিক দান করুন ।। (আমীন)

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...