সুমহান ২৫শে শাওওয়াল শরীফ: হাবীবাতুল্লাহ মাশুকাহ, মাহবুবাহ সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন, “খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রহমত মহান আল্লাহ পাক উনার ওলী উনাদের নিকটে।”
অর্থাৎ মুহসিনীন বান্দা-বান্দীর নিকট। তাই খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার কোনো খাছ মাহবুব ওলী উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক বা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উভয়ই বান্দা-বান্দীদের জন্য রহমতস্বরূপ। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, পবিত্র ২৫শে শাওওয়াল শরীফ ১৪৩২ হিজরী হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আমাদের প্রাণের আক্বা, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
যমীনে এমনি একজন মহান মুজাদ্দিদ তিনি রেখে গেছেন যে, উনার মুবারক উসীলায় সারা বিশ্বের মানুষ পবিত্র দ্বীন ইসলাম সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হচ্ছে। সুবহানাল্লাহ!
হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবাকর প্রকাশ দিবস যমীনবাসীর জন্য একটি নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ, সাকীনাপূর্ণ দিন। কাজেই এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালন করা সকলেরই দায়িত্ব-কর্তব্য। এই দিনটি উপলক্ষে পবিত্র মীলাদ শরীফ উনার আয়োজন করা, উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস উনার উসীলায় দোয়া-মুনাজাত মাহফিলের ইন্তেজাম করা উচিত।

No comments:
Post a Comment