🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
اذكروا نعمة الله علبكم .
অর্থা: “খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তা স্মরণ করো।”
সুমহান পবিত্র ২২শে শাওওয়াল শরীফ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তির একটি অন্যতম স্মরণীয় দিন। যেদিন এ ধরার বুকে সংঘটিত হয় কুতুবুল আলম, বাবুল ইলম, শাফীউল উমাম, আওলাদে রসূল হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার আযীমুশ শান নিকাহ মুবারক বা নিসবাতুল আযীম শরীফ।
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক ও উনার হাবীব আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের কর্তৃক মনোনীত এবং উনাদের থেকে সর্বপ্রকার নিয়ামত পেয়ে পূর্ণতাপ্রাপ্ত।
হবেন না-ই বা কেন? খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব উনারা যে উনাকে মনোনীত করেছেন মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার লখতে জিগার সাইয়্যিদাতুন নিসা, নাক্বীবাতুল উমাম, আওলাদে রসূল, হযরত শাহযাদী ঊলা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সম্মানিত যাওজুল মুকাররম হিসেবে। সুবহানাল্লাহ!
মূলত, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার আহাল পাক উনাদের অন্তর্ভুক্ত হয়ে তিনি আরো বেমেছালভাবে পূর্ণতায় পৌঁছেছেন। সুবহানাল্লাহ!
তাই আসুন, আমরা সকলেই উনার পবিত্র নিকাহ মুবারক উনার দিনকে স্মরণ করে ঈদ বা খুশি প্রকাশ করি, উনার ছানা-ছিফত বর্ণনায় মশগুল থাকি। যা আমাদের জন্য ইহকাল ও পরকালে বিশাল কামিয়াবীর কারণ হবে।

No comments:
Post a Comment