বিধর্মীদের মতো কুরবানীতে বাধা নয়, সহযোগিতামূলক আচরণই সরকার থেকে কাম্য।
______________________________________
এতদিন হয়েছে অমুসলিমদের দেশে। এখন মুসলমান অধ্যুষিত দেশগুলোতেও শুরু হয়েছে। তবে বাংলাদেশের মতো ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশে এটা সত্যিই বিস্ময়কর।
হ্যাঁ! পবিত্র কুরবানীর পশু জবাই নিয়েই বলছি। ইতোমধ্যে বেশ কয়েকটি অমুসলিম দেশ, যেমন- নেপালসহ ভারতে বেশ কয়েকটি প্রদেশে কুরবানীতে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। আর অন্যান্য দেশগুলোও সরাসরি জবাই নিষিদ্ধ না করলেও সেখানে কেউ প্রকাশ্যে নিজের সুবিধামত পবিত্র কুরবানী করতে পারে না। সেখানে শহরের বাইরে নির্জনে জঙ্গলের মধ্যে বা মরুভূমিতে পবিত্র কুরবানী করতে হয়। নাউযুবিল্লাহ!
একইভাবে এইসব অমুসলিম বিধর্মীদের মতো করে আমাদের দেশেও পবিত্র কুরবানীর বিরুদ্ধে অপশক্তিরা অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। দেশের সরকারও এ সমস্ত অপপ্রচারে ও চক্রান্তে বিভ্রান্ত হয়ে পবিত্র কুরবানীর পশু জবাই-করার বিষয়ে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত নিয়েছে ও নিচ্ছে। যেমন ইতোমধ্যে রাজধানী ঢাকার বেশ কয়েকটি কুরবানীর হাটকে মূল শহর থেকে দূরে বা বাহিরে নেয়া হয়েছে, পবিত্র কুরবানীর পশু কেনাবেচার হাটের সংখ্যাও কমিয়ে দেয়া হয়েছে, যত্রতত্র কুরবানী বন্ধ করার নামে সরকার কর্তৃক নির্দিষ্ট স্থানে জবাই করানোর ব্যবস্থা করা হচ্ছে ১৮ বছরের নিচে কেউ জবাই করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লহ!
কিন্তু এদেশের সরকারের মনে রাখা উচিত- সরকারের কোনো ভুল, হয়রানিমূলক সিদ্ধান্তের কারণে যদি দেশের কোটি কোটি মুসলমান কষ্ট পায়, হয়রানির শিকার হয়, তাহলে সেটা অবশ্যই কোনো সরকারের জন্যই ভালো কিছু নিয়ে আসবে না। তাই সময় থাকতেই সরকারের উচিত- পবিত্র কুরবানী যেন মুসলমানরা স্মতঃস্ফুর্তভাবে, উৎসাহ-উদ্দীপনার সাথে ও সুন্দরভাবে করতে পারেন তার সু-ব্যবস্থা করা।

No comments:
Post a Comment