Sunday, June 28, 2020

#সুওয়ালঃ

#সুওয়ালঃ- এক মহিলার দুই সন্তান। সে যেই সন্তানের কাছে থাকে সে মায়ের যথাসাধ্য দেখাশোনা করার চেষ্টা করে। কিন্তু অপর সন্তান মায়ের খোঁজ খবর নেয় না।এতে একজনের উপর চাপ পড়ে।এতে কি ঐ অপর সন্তান গুনাহগার হবে?

#জওয়াবঃ- অবশ্যই গুনাহগার হবে। বাবা-মার খিদমত করা সন্তানের জন্য ফরজে আইন। পিতা-মাতার সন্তুষ্টিই মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক। নতুবা কবীরা গুনাহ হবে।


#সুওয়ালঃ- এক পরিবারে বড় দুই ভাই আর্থিকভাবে সংসার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে।কিন্তু ছোট ভাই পরিপূর্ণ উপার্জনক্ষম ব্যক্তি হওয়া স্বত্তেও আয় রোজগারের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকে এবং বিলাসী জীবন যাপনের প্রতি আগ্রহী থাকে।অথচ,ছোট ভাইকে কার্যক্ষম করে তোলার জন্য বড় ভাইয়েরা লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে। তারা এভাবে আর কতদিন তার জন্য খরচ করবে?

#জওয়াবঃ- সে অপচয় করতেই থাকবে, আর তার জন্য অন্যরা খরচ করতেই থাকবে এটা হতে পারে না। অপচয়কারী শয়তানের ভাই।পরিবারের সবাই মিলে বসে তার ওয়ারিশত্ব তাকে বুঝিয়ে দিতে হবে।আর বলে দিতে হবে,এর থেকে বেশি তাকে আর কোনো কিছু দেয়া সম্ভব নয়।সে যেন এবার নিজের বুঝ মতো সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে খরচ করে। আর যদি সে এ ব্যাপারে অপারগ হয়, তাহলে তার সম্পদটুকু বড় ভাইয়েরা তাদের কাছে রেখে, তাকে সেখান থেকে একটা মাসিক খরচ নিয়মিত দিতে পারে,যাতে সে অপচয় করতে না পারে এবং স্বাভাবিক ভাবে খেয়ে পরে বাঁচতে পারে।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...